Wednesday, 18 February, 2026
Logo

কবিতা-ছোট আব্বু

কবি-ওয়ালী উল্যাহ

Published: / Times Read


ফাইল ফটো

আর কোন দিন দেখবো না তোরে,
নিজ হাতে রেখে এসেছি
অন্ধকার ঘোরে।
আর কোনদিন দেখবো না তোরে।

পুড়ে যায় এই বুক
নিভে গেছে সব সুখ,
কেমনে সইরে আহ 
বুকভরা এই দু:খ।

হৃদয় মিনারে তোরে রাখবো তুলি
সেই হাসি,সেই মুখ কীভাবে ভুলি?
এই হাসি কোনদিন ভুলিবার নয়,
চিরকাল, চিরদিন পুড়বে হৃদয়।

Share

More News


Most Read